• শিরোনাম

    দ্বীপের প্রতিরক্ষায় জাপান ও যুক্তরাজ্যের যৌথ মহড়া

    | ২৮ নভেম্বর ২০২২ | ৬:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 94 বার

    দ্বীপের প্রতিরক্ষায় জাপান ও যুক্তরাজ্যের যৌথ মহড়া

    জাপানের আত্মরক্ষা স্থল বাহিনী এবং ব্রিটিশ সামরিক বাহিনী প্রত্যন্ত দ্বীপ প্রতিরক্ষার দৃশ্যপট বিবেচনায় নিয়ে একটি যৌথ মহড়া পরিচালনা করছে।

    টোকিওর উত্তর-পশ্চিমে অবস্থিত গুনমা জেলায় চার বছরের মধ্যে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এই যৌথ মহড়া আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে।

    গুনমা চারদিকে স্থলভাগ পরিবেষ্টিত একটি জেলা হওয়া সত্ত্বেও জাপানের আত্মরক্ষা স্থল বাহিনী বা এসডিএফ’এর দুটি হেলিকপ্টার সংশ্লিষ্ট মহড়ার স্থানটিতে অবতরণ করে। উল্লেখ্য, মহড়া স্থলটিকে একটি প্রত্যন্ত দ্বীপের মত করে সাজিয়ে নেয়া হয়েছে।

    গতকাল শনিবার, এই মহড়ার অংশবিশেষ পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।

    এতে, দুই দেশের সেনা সদস্যরা প্রত্যন্ত দ্বীপ রক্ষার জন্য সুনির্দিস্ট কিছু প্রক্রিয়ার অনুশীলন করেন।

    উল্লেখ্য, যুক্তরাজ্য গত বছর প্রকাশ করা তাদের কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করেছে।

    গত ৪ঠা নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও ও তার বৃটেনের প্রতিপক্ষ ঋষি সুনাক তাদের টেলিফোন আলাপের সময়, জাপানের এসডিএফ এবং ব্রিটিশ সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া পরিচালনার জন্য একটি চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক