| ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 64 বার
জাতিসংঘের শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর’এর ভাষ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেন থেকে দেড় কোটিরও বেশি সীমান্ত পারাপারের ঘটনা ঘটেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার “ইউক্রেনের শরণার্থী পরিস্থিতি” বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
এই প্রতিবেদন অনুযায়ী, ২৯শে নভেম্বর পর্যন্ত ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ৩০ হাজার মানুষের সীমান্ত অতিক্রমের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এতে এও বলা হয়েছে যে ৭৮ লক্ষ ৮০ হাজার মানুষ পোল্যান্ডে এবং ১৮ লক্ষ ১০ হাজার মানুষ হাঙ্গেরিতে প্রবেশ করেছেন।
প্রতিবেদনে এটিও উল্লেখ করা হয়েছে যে, প্রায় ২৮ লক্ষ ৫০ হাজার ব্যক্তি রাশিয়ায় পাড়ি দিয়েছেন।
এদিকে, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৮১ লক্ষ ২০ হাজার মানুষের সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশের তথ্যও রেকর্ড করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||