• শিরোনাম

    ইউক্রেনের বিভিন্ন অংশে রুশ বাহিনীর তীব্র হামলা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা

    | ০৬ ডিসেম্বর ২০২২ | ৫:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 67 বার

    ইউক্রেনের বিভিন্ন অংশে রুশ বাহিনীর তীব্র হামলা অব্যাহত, বাড়ছে হতাহতের সংখ্যা

    রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল এবং দক্ষিণের বিভিন্ন অংশে মারাত্মক হামলা অব্যাহত রেখেছে, ফলে এইসব এলাকায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে।

    রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের অন্যতম একটি শক্তঘাঁটি বাখমুতের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করায়, পূর্বাঞ্চলে মারাত্মক লড়াই চলছে।

    দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে রবিবার উল্লেখ করেন যে, এই লড়াইয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    দক্ষিণে, খেরসন অঞ্চলের দনিপ্রো নদীর পশ্চিম তীরের দিকে রাশিয়া হামলা অব্যাহত রেখেছে।

    খেরসনের গভর্নর বলেন, রাশিয়া কেবল শনিবারেই এই ভূখণ্ডে ৪৬ বার গোলা নিক্ষেপ করেছে। গভর্নর এও বলেন, এতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্য দু’জন আহত হয়েছেন।

    এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওচিত্রে এটি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে যে, কয়েকজন ইউক্রেনীয় সৈন্য রুশ নিয়ন্ত্রিত দনিপ্রো নদীর পূর্ব পাড়ে গিয়ে পৌঁছেছেন।

    যুদ্ধ গবেষণা বিষয়ক ইনস্টিটিউট নামক একটি মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্যানুযায়ী, যদি এই তথ্য সঠিক হয়, তাহলে তা “পূর্ব পাড় থেকে যুদ্ধ কার্যক্রম শুরু করতে ইউক্রেনীয় বাহিনীকে একটি সুযোগ এনে দিতে পারে”।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক