• শিরোনাম

    ওপেক প্লাস উৎপাদন হ্রাস বজায় রাখায় টোকিওতে তেলের মূল্যের ওঠানামা

    | ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 65 বার

    ওপেক প্লাস উৎপাদন হ্রাস বজায় রাখায় টোকিওতে তেলের মূল্যের ওঠানামা

    ওপেক প্লাস এবং তাদের মিত্র দেশগুলো উৎপাদন হ্রাস বজায় রাখার সিদ্ধান্ত নেয়ার পরে, টোকিওতে জ্বালানি তেলের মূল্য আজ সোমবার লেনদেন শুরু হওয়ার পর প্রথম দিকে বেড়ে গেলেও বিকেলে তা আবার নেমে আসে।

    দুবাই ফিউচার সূচক সোমবার দিনের এক পর্যায়ে স্বল্প সময়ের জন্য বেড়ে কিলোলিটার প্রতি ৬৭ হাজার ২১০ ইয়েন বা প্রায় ৫০০ মার্কিন ডলারে পৌঁছায়। পরে অবশ্য দিনের পরেরভাগে একটি সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দার উদ্বেগের কারণে এটি কমে যায়। যখন মূল্য একেবারে শীর্ষে ছিল তখন গত সপ্তাহের শেষ দর থেকেও মুনাফা ৫৭০ ইয়েন বেশি ছিল।

    ওপেক প্লাস রবিবার ঘোষণা করে যে, প্রধান জ্বালানি তেল উৎপাদক দেশগুলো তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখবে। উল্লেখ্য, তারা অক্টোবর মাসে সিদ্ধান্ত নিয়েছিল যে নভেম্বর মাস থেকে প্রতিদিন ২০ লক্ষ ব্যারেল করে কম তেল উৎপাদন করা হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক