• শিরোনাম

    প্রতিরক্ষা সম্পর্ক গভীর করে নিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সম্মতি

    | ০৮ ডিসেম্বর ২০২২ | ৫:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 64 বার

    প্রতিরক্ষা সম্পর্ক গভীর করে নিতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সম্মতি

    যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের সম্প্রসারমান সমুদ্র তৎপরতা মোকাবিলায় প্রতিরক্ষা সম্পর্ক গভীর করে নিতে সম্মত হয়েছে।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সাথে যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

    বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অস্টিন বলেছেন, তাইওয়ান সহ ভারত-প্রশান্ত মহাসাগরে চীনের বিপজ্জনক ও দমন-মূলক কর্মকাণ্ড অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    অস্টিন বলেন অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্র বোমারু ও জঙ্গি বিমানের সংখ্যা সহ সামরিক শক্তি বৃদ্ধি করবে।
    অস্টিন আরও উল্লেখ করেন যে উভয় দেশ জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে নিতে সম্মত হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক