| ১২ ডিসেম্বর ২০২২ | ১০:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 158 বার
বেলজিয়ামের গণমাধ্যমের ভাষ্যানুযায়ী, কাতার সংশ্লিষ্ট একটি দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের সংসদের একজন সহ-সভাপতিকে আটক করা হয়েছে।
বেলজিয়ামের কর্তৃপক্ষ জানায় যে, তারা এই দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে শুক্রবার ব্রাসেলসের ১৬টি স্থানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে।
সরকারী কৌঁসুলিদের ভাষ্যানুযায়ী, তদন্তকারীরা প্রায় ছয় লাখ ইউরো বা প্রায় ছয় লাখ ৩৩ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়ার পাশাপাশি একাধিক মুঠোফোন জব্দ করেছে।
তাদের ভাষ্যমতে, উপসাগরীয় দেশটি ইউরোপীয় সংসদ অধিবেশনের বিভিন্ন সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করার মত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের বিপুল পরিমাণ অর্থ বা অত্যন্ত মুল্যবান উপহার দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এবিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কাতার সংশ্লিষ্ট দূর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউরোপীয় সংসদের সহ-সভাপতি ইভা কাইলিকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, কাতারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গতমাসে ইইউর সংসদে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে, স্টেডিয়াম নির্মাণ’সহ ফিফা বিশ্বকাপের অন্যান্য প্রস্তুতি গ্রহণের সময় নিহত হয়েছেন বলে মনে করা অভিবাসী শ্রমিকদের মৃত্যুর বিষয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত চালানোর জন্য কাতারের কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||