| ১৬ ডিসেম্বর ২০২২ | ৫:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 166 বার
এনএইচকে জানতে পেরেছে যে চলতি মাসের শেষ নাগাদ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে সাক্ষাতের জন্য জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসার বেইজিং সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে। গত প্রায় তিন বছরের মধ্যে এই প্রথম একজন জাপানি পররাষ্ট্রমন্ত্রী এধরনের এক সফর করতে চলেছেন।
গত মাসে থাইল্যান্ডে অবস্থানকালে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় তিন বছরের মধ্যে প্রথম মুখোমুখি এক বৈঠকে মিলিত হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হচ্ছে। শীর্ষ নেতৃবৃন্দ সহ সবকটি পর্যায়ে ঘনিষ্ঠভাবে যোগাযোগ এগিয়ে নিতে দুই নেতা সম্মত হয়েছিলেন।
দুটি দেশের মধ্যেকার সম্পর্কে তিক্ততা দেখা যাচ্ছে। সেনকাকু দ্বীপমালার কাছে চীনের জাহাজ বারবার জাপানের জলসীমায় প্রবেশ করেছে। জাপান এই দ্বীপমালা নিয়ন্ত্রণ করে। দ্বীপগুলো জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে জাপান সরকার তাদের অবস্থান বজায় রেখেছে। চীন ও তাইওয়ান দ্বীপগুলোর মালিকানা দাবি করে।
প্রত্যাশা করা হচ্ছে যে সম্ভাব্য বৈঠকের সময় চীনের সাথে সংলাপ অব্যাহত রাখতে এবং উভয় পক্ষের প্রচেষ্টার মাধ্যমে গঠনমূলক ও স্থিতিশীল এক সম্পর্ক গড়ে তুলতে চায় জাপান বলে ওয়াংকে এই বার্তা হাইয়াশি পৌঁছে দেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||