• শিরোনাম

    আঞ্চলিক ইস্যু নিয়ে বৈঠক: একমত হতে পারে নি আরব লীগ-ইইউ

    | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:২৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 851 বার

    আঞ্চলিক ইস্যু নিয়ে বৈঠক: একমত হতে পারে নি আরব লীগ-ইইউ

    মধ্যপ্রাচ্যের চলমান দ্বন্দ্ব ও সংকট নিয়ে বৈঠকে একমত হতে পারে নি আরব লীগ ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ফলে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয় নি।
    গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আরব লীগ এবং ইইউ’র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। মিশরের অবকাশযাপন কেন্দ্র শারমুশ শেখ শহরে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই সংস্থার শীর্ষ নেতাদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। তারই প্রস্তুতি নিতে গতকাল ব্রাসেলসে মন্ত্রী পর্যায়ের বৈঠক বসে।
    ফেডেরিকা মোগেরিন
    বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেন, দুপক্ষের বৈঠকে অভিন্ন ইস্যু ছিল খুব কাছাকাছি। সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে ইইউ এবং আরব লীগের অবস্থান একই। এছাড়া, দুই রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন সংকটের সমাধান, বায়তুল মুকাদ্দাসকে ইসরাইল ও ফিলিস্তিনের রাজধানী করা এবং ইয়েমেন ও লিবিয়া ইস্যুতেও একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করে দুপক্ষ।

    সংবাদ সম্মেলনে আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইত বলেন, “ইউরোপীয় পক্ষে অনেক জটিলতা রয়েছে যা আরব লীগের তরফে নেই।” তখন মোগেরিনি বলেন, “এ বক্তব্যের সঙ্গে আমি একমত নই, বরং বিষয়টি উল্টো।”

    মন্ত্রী পর্যায়ের বৈঠকে আবুল গেইত ১৯৬৭ সালের আগের সীমানাকে ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা হিসেবে মেনে নেয়ার আহ্বান জানান।#

    সুত্র : পার্সটুডে/এসআইবি

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক