| ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 817 বার
১২ ফেব্রুয়ারি, এক্সক্লুসিভ রিলেটেড নিউজ, : চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিমদের নির্যাতনে নির্মিত বন্দিশিবিরগুলোতে ১০ লাখেরও অধিক উইঘুর ও কাজাখকে আটকে রাখার গুরুতর অভিযোগ রয়েছে। সেখান থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন একজন কাজাখ ইমাম। ‘বন্দিদশার ৭ দিন জাহান্নামে ছিলাম’ বলে কুদায়বার্গেন সেরিক মন্তব্য করেছেন।
সোভিয়েত ইউনিয়ন ধসে যাওয়ার পর থেকে চীনের জিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলে প্রায় ১০ লাখ কাজাখ বাস করছে। সম্প্রতি কথিত পুনরায় শিক্ষাদান কেন্দ্রে আটকে রাখার নাম করে চীন সরকার বহু মুসলিমকে জিনজিয়াংয়ের ক্যাম্পগুলোতে বন্দি করে রেখেছে। সেখানে গত ফেব্রুয়ারিতে বন্দি ছিলেন কাজাখ ইমাম কুদায়বার্গেন। তিনি যে শিবিরে বন্দি ছিলেন তাকে কারাগার হিসেবে বর্ণনা করেছেন তার মেয়ে আলিবোতা সেরিক।
আলিবোতা জানান, ‘বাবাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করা হয়েছিলো। তিনি চীনের প্রচলিত কোনরকম আইন অমান্য করেননি। তাকে আটকের পর আদালতেও তোলা হয়নি এমনকি কারাগারে তার সঙ্গে সাক্ষাতও করতে দেয়া হয়নি। আমি জানি না, বাবাকে কেনো কারাগারে পাঠানো হয়েছিলো।’
সম্প্রতি জিনজিয়াংয়ের সীমান্তবর্তী দেশ কাজাখস্তানের আলমাতি শহরে একটি সরকারি অফিসে জড়ো হন আলিবোতাসহ বেশ কয়েকজন মানুষ তারা দেশটির সরকারের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। চীনে বন্দিশিবিরে আটক কাজাখদের মুক্ত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করে আবেদন জানিয়েছেন আলিবোতাও।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||