• শিরোনাম

    অস্ট্রিয়ার চ্যান্সেলরের হিরোশিমা সফর

    | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 466 বার

    অস্ট্রিয়ার চ্যান্সেলরের হিরোশিমা সফর

    অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ, আণবিক বোমায় আক্রান্ত শহর পশ্চিম জাপানের হিরোশিমা সফর করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কুর্জ, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি প্রণয়নে অবদান রাখেন। কুর্জ, জাপান এবং অস্ট্রিয়ার মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দেড়শ বছর উদযাপন উপলক্ষে গত শুক্রবার জাপান এসে পৌঁছান। তিনি, গতকাল হিরোশিমা সফর করেন। এই সফরের জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন। তিনি হিরোশিমা শান্তি উদ্যানে, আণবিক বোমায় নিহতদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং প্রার্থনা করেন। হিরোশিমা শান্তি স্মারক জাদুঘরে তিনি, মুহূর্তের মধ্যে শহরটির ধ্বংসযজ্ঞে পর্যবসিত হওয়া নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রত্যক্ষ করেন। তিনি, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিটির গুরুত্ব সম্পর্কে স্বীকৃতি দিতে আরও দেশকে সহায়তা এবং এতে স্বাক্ষর ও অনুসমর্থন দিতে দেশগুলোকে উৎসাহিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি পরমাণু ছাতার নীচে সুরক্ষিত জাপানসহ অন্যান্য দেশগুলো চুক্তিটিতে স্বাক্ষর করেনি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক