• শিরোনাম

    তিন মুসলিম দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি

    | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 1100 বার

    তিন মুসলিম দেশকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ইরানের বিশেষায়িত বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডের সেনাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের পাকিস্তান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওই বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি। এজন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

    শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আলি জাফারি বলেন, পাকিস্তান ইরানের বিপ্লব বিরোধী ও ইসলামের শত্রুদের রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দেয়। খবর বিবিসি উর্দুর।

    পাকিস্তানের নিরাপদ আস্তানা থেকে জইশ-আল আদির জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

    মেজর জেনারেল আলি জাফারি এ হামলার ঘটনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলেও অভিযোগ করেন।

    ইরানি সেনাদের ওপর হামলাকারীদের সৌদি আরব ও আমিরাত সহযোগিতা করছে দাবি করে জাফারি বলেছেন, এই দুই দেশকেও প্রতিশোধমূলক অভিযানের মুখোমুখি হতে হবে। সৌদি ও আমিরাতের কুচক্রী সরকারের জানা উচিত ইরানের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। ইসলামবিরোধী অপরাধীদের গোপনে সহযোগিতাকে মেনে নেবে না। আমাদের শহীদের রক্তের বদলা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করব।

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক এই প্রতিদ্বন্দ্বীরাও প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারেন।

    টেলিভিশনে প্রচারিত ভাষণে মেজর জেনারেল আরও বলেন, শুধু গত বছরেই ছয় থেকে সাতটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। কিন্তু এরপরও তারা বুধবার হামলা চালাতে সক্ষম হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক