| ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 1344 বার
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিংহাই ও গানসুতে শুরু হয়েছে পবিত্র কোরআনের হাতে লেখা প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী।
এটি ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কোরআনের পাণ্ডুলিপি।
স্থানীয় সংবাদমাধ্যম সিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম।
অন্য ধর্মাবলম্বীরাও কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে আসছেন বলে জানা গেছে।
এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।
গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানান, প্রাচীন এ কোরআন শরিফ দেখতে প্রতিদিন ছয় হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে।
এদের মধ্যে সিংহাই ও গানসুপ্রদেশের সীমান্তবর্তী শহর শিনিংগের বাসিন্দারাই বেশি।
এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইয়ি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১-১৩ শতকের কোনো একসময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল।
প্রায় ৭০০ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনও সুন্দর ও উজ্জ্বল রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||