• শিরোনাম

    জার্মানির আবেদন উপেক্ষা: ক্ষেপণাস্ত্র বানাবে চীন

    | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 855 বার

    জার্মানির আবেদন উপেক্ষা: ক্ষেপণাস্ত্র বানাবে চীন

    স্নায়ুযুদ্ধের সময়কার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেয়ার জন্য জার্মানি যে আবেদন জানিয়েছে চীনা তা প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলেছে, এ আবেদন গ্রহণ করলে দেশের সামরিক বাহিনীর ওপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় চীনের প্রতি আবেদন জানিয়ে বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সই হওয়া ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ-কে বাঁচানোর জন্য বেইজিংয়ের সংলাপে যোগ দেয়া উচিত। মার্কেল বলেন, ১৯৮৭ সালে সই হওয়া আইএনএফ চুক্তি থেকে আমেরিকা ও রাশিয়া যদি বেরিয়ে যায় তাহলে ইউরোপে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। সেক্ষেত্রে শুধু রাশিয়া ও আমেরিকার মধ্যে নয় বরং এ আলোচনায় চীনেরও যোগ দেয়া উচিত।

    চ্যান্সেলর মারকেল বলেন, “আমি জানি এ বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু চীনের অংশগ্রহণে আমরা খুশি হব।” তবে, আইএনএএফ-এ যোগ দেয়ার বিষয়ে বেইজিংয়ের অনীহার কথা নিশ্চিত করেন চীনের পররাষ্ট্র নীতি নির্ধারণকারী শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইয়াং জেইচি। মিউনিখ সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, “চীন তার প্রতিরক্ষা খাতের প্রয়োজন অনুসারে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যা কারো জন্য হুমকি নয়। ফলে আমরা আইএনএফ-কে বহুমুখী করণের বিরোধিতা করি।”

    পার্সটুডে/

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক