• শিরোনাম

    হ্যানয়ে কর্মকর্তা পর্যায়ের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া

    | ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 751 বার

    হ্যানয়ে কর্মকর্তা পর্যায়ের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া

    যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া আগামী সপ্তাহে তাঁদের নেতাদের নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে হ্যানয়ে কর্মকর্তা পর্যায়ের আলোচনা শুরু করেছে। উত্তর কোরিয়া সংক্রান্ত বিশেষ মার্কিন দূত স্টিফেন বিগান আজ ভিয়েতনামের রাজধানীতে এসে পৌঁছান।

    দিনের পরবর্তী সময়ে তিনি তাঁর হোটেলে শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে কর্মকর্তা পর্যায়ের আলোচনার জন্য উত্তর কোরীয় প্রতিপক্ষ কিম হিওক চলের সাথে মিলিত হন। আসন্ন বৈঠক হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় বৈঠক।

    উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা শিথিল করে নেয়া এবং কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির একটি ঘোষণার আহ্বান জানাচ্ছে, দেশটির রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার গ্যারান্টি হিসেবে যেটাকে মনে করা হচ্ছে। দেশটি বলছে পরমাণু পরীক্ষার জায়গা ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে এবং পরমাণু মুক্তকরণের পথে আরও পদক্ষেপ দেশ নিয়েছে।

    সুত্র: এন এইচ কে ওয়ার্ল্ড

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক