| ০৬ মার্চ ২০১৯ | ১০:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 553 বার
টোকিও জেলা আদালত নিশান মটর’এর সাবেক চেয়ারম্যান কার্লোস গোনের জামিন মঞ্জুর করেছে। ৬৪ বছর বয়সী এই গাড়ি নির্মাতা কোম্পানির প্রাক্তণ নির্বাহী ১০০ দিনেরও বেশি আটক থাকার পরে দ্রুত হলে বুধবার জামিনে ছাড়া পেতে পারেন। গোনের জামিনের জন্য প্রায় ৮৯ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। আদালত একটি ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করে যা তাকে জাপান ছেড়ে কোথাও যেতে দেবে না। অন্যান্য শর্তসমূহের বিস্তারিত জানা যায়নি, তবে সূত্রসমূহ জানাচ্ছে, এগুলোর মধ্যে পালিয়ে যাওয়ার পদক্ষেপ এবং সাক্ষ্য-প্রমাণ লোপাট রোধের উপায় অন্তর্ভুক্ত রয়েছে।
এটি তার তৃতীয় জামিনের পদক্ষেপ। ফেব্রুয়ারি মাসে নিয়োগ পাওয়া তার নতুন আইনি দল গত সপ্তাহে এই আবেদন দাখিল করে। এটি ছিল এর আগের তার দলের দু’টি অসফল প্রচেষ্টার পরের চেষ্টা। এটা বোঝা গেছে যে, সাক্ষ্য-প্রমাণ নষ্ট করার কোনরকম সম্ভাবনা আছে কিনা আদালত তা খতিয়ে দেখে। এই উদ্বেগ থেকেই হয়তো এর আগের গোনের দু’টি জামিনের আবেদন নাকচ হয়ে যায়।
টোকিও’র কৌঁসুলিরা টোকিও জেলা আদালতের গোনের জামিন মঞ্জুরের পরে তা স্থগিতের আবেদন দাখিল করেন। গোনের আইনজীবীরা বলছেন, তাদের মক্কেল মঙ্গলবার জামিনের জন্য ৮৯ লক্ষ মার্কিন ডলার জমা দিতে পারবেন না। আদালত কৌঁসুলিদের জামিন স্থগিতের আবেদন নাকচ করে দিলেও, তার জামিনে মুক্তি দ্রুত হলে জাপান সময় বুধবার হতে পারে। গোনের বিরুদ্ধে গুরুতর আস্থা ভঙ্গ এবং নিসসানের আর্থিক প্রতিবেদনে তার বেতনভাতা কম করে দেখানোর অভিযোগ আনা হয়। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আটক থাকাকালীন, তিনি চেয়ারম্যান, রুনোর সিইও এবং রুনোর সাথে নিসসান ও মিৎসুবিশির জোটের প্রধানের পদ থেকে ইস্তফা দেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||