| ১৩ এপ্রিল ২০১৯ | ৯:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 610 বার
আফগানিস্তানের তালেবান মার্কিন বিমান বি-৫২ ভূপাতিত করেছে। এ খবর দিয়েছে সিরিয়ার নিউজ সাইট মুরাসেলন।
দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানের শাওয়ারাব বিমানঘাঁটি থেকে ওড়ার সময়ে এ বিমানকে ভূপাতিত করা হয়। ঘাঁটিটি হেলমান্দ প্রদেশের ওয়াশিরের লার এলাকায় অবস্থিত। তালেবানের একজন মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়েছে।ভারী অস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়ে সব আরোহী নিহত হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। অবশ্য খবরে আরোহীর সংখ্যা জানানো হয়নি। এ ছাড়া, সন্ত্রাসী মার্কিন বাহিনী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ১৯৫০-এর দশক থেকে মার্কিন বিমানবাহিনী নিয়মিত বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে।
৩২ হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এ বিমান উড়ন্ত অবস্থায় জ্বালানি তেল না নিয়েই টানা ১৪,০৮০ কিলোমিটার পাড়ি দিতে পারে। ২০৫০ সাল পর্যন্ত বি-৫২ ব্যবহার মার্কিন বাহিনী অব্যাহত রাখবে বলে ধারণা করা হয়। এ দিকে চলতি মাসের ৮ তারিখে গাড়ি বোমার হামলায় চার মার্কিন সন্ত্রাসী সেনা নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির কাছে মার্কিন সন্ত্রাসী সেনাবহরে এ হামলা চালানো হয়েছিল।
সূত্র : পার্স টুডে
বার্ষিক বসন্ত অভিযানের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনা এবং এই মাসের শেষে আফগান প্রতিনিধিদের সাথে বৈঠক হওয়ার পরিকল্পনার মাঝে শুক্রবার তারা এ ঘোষণা দেয়।
তালেবানের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের মুসলিম স্বদেশকে দখলদারিত্ব ও দুর্নীতির হাত থেকে রক্ষা করতে’ এবং ‘দখলদারিত্ব নির্মূল করতে’ অপারেশন (আরবিতে) ফাতাহ তথা ‘বিজয়’ আফগানিস্তানে পরিচালিত হবে।
বার্ষিক বসন্ত অভিযান সাধারণভাবে তথাকথিত যুদ্ধের মওসুমের শুরুকে চিহ্নিত করে, যদিও সম্প্রতি শীতকালে আফগান ও মার্কিন বাহিনীর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান। গত মাসে প্রেসিডেন্ট আশরাফ গনি প্রশাসন নিজস্ব বসন্ত আক্রমণ ‘অপারেশন খালিদ’ ঘোষণা করে এবং তালিবান এই ঘোষণাটিকে একটি নতুন অভিযান পরিচালনার যৌক্তিকতা হিসেবে ব্যবহার করে। তালেবান বলেছে, ‘শত্রুরা এখনো সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে তার অসৎ লক্ষ্য অর্জন করতে চায়’। তারা বলেছে যে, তারা যুদ্ধ চালিয়ে যাবে কারণ আন্তর্জাতিক বাহিনীগুলি বোমা হামলা এবং স্থল হামলার মাধ্যমে সামরিক ও রাজনৈতিক প্রভাব রেখেই চলছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||