| ২২ এপ্রিল ২০১৯ | ১০:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 598 বার
শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দ্য গার্ডিয়ান।
এ হামলার ঘটনায় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র রুয়ান গুনাসেকারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভয়াবহ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে। হামলার পর সেন্ট সেবাস্থিয়ানর ফেসবুক পাতায় বলা হয়েছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে, দয়া করে এগিয়ে আসুন এবং আপনার পরিবারের সদস্যরা থাকলে সাহায্য করুন।
এই সিরিজ বোমা হামলার প্রায় ঘণ্টা খানেক পর আবারও কলম্বো ও এর পার্শ্ববর্তী একটি শহরে আরও দুইটি বোমা বিস্ফোরণ ঘটে।
সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, এই বোমা হামলায় ব্রিটিশ, মার্কিন, জাপানিসহ মোট ৩৫ জন বিদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এই সিরিজ বোমা হামলার ঘটনার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক বিবৃতিতে দেশটির জনগণকে শান্ত থাকতে এবং সেইসঙ্গে এ বর্বর ঘটনার তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এক জরুরি বৈঠক ডেকেছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||