| ০৫ মে ২০১৯ | ১০:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে 575 বার
ইসরায়েল এবং ইসলামী জঙ্গি গ্রুপ হামাসের মধ্যে চলমান সংঘর্ষে দু’পক্ষেরই কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে, এই সহিংসতা আরও বেড়ে যাবার উদ্বেগ দেখা দিয়েছে।
গতকাল কার্যকরভাবে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের উদ্দেশ্যে কিছু রকেট নিক্ষেপ করে। গ্রুপটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী চারজন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।
হামাস ইতিমধ্যে ৪শ’টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে যার মধ্যে একটি দক্ষিণ ইসরায়েলের আশকেলোনের এক বাড়িতে আঘাত হানলে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হামাসের ২শ’টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
গাজার একটি হাসপাতাল বলছে, হামলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক মা এবং তার এক বছর বয়সী এক শিশু’সহ ঐ ভূখণ্ডের তিন অধিবাসী নিহত হয়েছেন।
এছাড়া, ঐ হামলায় তিনজন হামাস যোদ্ধাও নিহত হয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||