• শিরোনাম

    জাপানের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে বলে সূচকে প্রকাশ

    | ১৩ মে ২০১৯ | ৮:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 777 বার

    জাপানের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে বলে সূচকে প্রকাশ

    ব্যবসা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মানদণ্ডে দেখা গেছে জাপানের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে। অর্থনীতি হয়তো মন্দাভাবের মধ্যে রয়েছে বলে এটা আভাষ দিচ্ছে যা গত ছয় বছরে দেখা যায়নি।

    মন্ত্রীপরিষদ দপ্তর সোমবার জানিয়েছে, মার্চ মাসে কোইন্সিডেন্ট ইন্ডেক্স বা সদৃশ সূচক আগের মাসের চেয়ে এক পয়েন্টের দশ ভাগের নয় ভাগ কমে গেছে।

    কর্মকর্তারা জানান, এর একটি প্রধান কারণ হল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংঘাতের ফলে চীনের অর্থনীতি শ্লথ হয়ে যাওয়ার ফলে গাড়ি নির্মাণ এবং চিপ তৈরির যন্ত্রপাতির উৎপাদন কমে যাওয়া।

    আগের পর্যবেক্ষণ থেকে এটা নিম্নমুখী সংশোধন, যাতে অর্থনীতিকে সম্ভাব্য সন্ধিক্ষণে রয়েছে বলে অভিহিত করা হয়েছিল।

    এটা এপ্রিল মাসে প্রকাশিত সরকারি মাসিক অর্থনৈতিক প্রতিবেদনেরও বিপরীত, যাতে বলা হয়েছিল অর্থনীতি একটি মাঝারি গতিতে ঘুরে দাঁড়াচ্ছে।

    মন্ত্রীপরিষদ দপ্তর জানিয়েছে, অর্থনৈতিক প্রতিবেদন হল বিভিন্ন সূচকের উপর আরও ব্যাপক আকারে সমীক্ষা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক