| ১২ জুন ২০১৯ | ৬:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 504 বার
ভারতে লোকসভা নির্বাচনে খারাপ ফলের জেরে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। বিষয়টিকে কেন্দ্র করে এখনও টানাপোড়েন চলছে শতাব্দী প্রাচীন দলটির অন্দরমহলে। ঠিক এই সময়ে দিল্লিতে তাঁর দীর্ঘদিনের বাড়িটি খালি করার তোড়জোড় শুরু করেছে লোকসভার সচিবালয়।
২০০৪ সালে আমেঠিতে থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী। তারপর ১২ নম্বর তুঘলক লেনের ‘টাইপ-৮’ ক্যাটাগরিভুক্ত বাড়িটি বরাদ্দ করা হয়েছিল তাঁর নামে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বরাদ্দ করা ওই বাড়িটির পরিবর্তন করা হয়নি তারপর থেকেই। ২০১৪ সালে রাজনৈতিক পালাবদলের পর দেশের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু, তখনও রাহুলের বাংলো বদলের চেষ্টা করেনি কেন্দ্র।
কিন্তু, এবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হতেই বদলে গিয়েছে পরিস্থিতি।কেরলের ওয়ানড় থেকে জিতলেও গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত আমেঠিতে হারতে হয়েছে তাঁকে। গত ২৩ মে ফলাফলের প্রকাশের পরেই ৫১৭টি ফ্ল্যাট ও বাংলোকে চিহ্নিত করেছে লোকসভার সচিবালয়। যেগুলি বরাদ্দ করা হবে নবনির্বাচিত সাংসদদের সিনিয়রিটি মেনে।
এই তালিকায় থাকা রাহুলের বাংলো সম্পর্কে তাদের যুক্তি, রাহুল গান্ধী চারবারের সাংসদ। তাই তাঁর জন্য টাইপ-৮ বাংলো বরাদ্দ হতে পারে না। কারণ, এই ধরনের বাংলোগুলি সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ সাংসদরাই পেয়ে থাকেন। আর রাহুল গান্ধী নিশ্চয় প্রবীণ নন।
আরও পড়ুনঃ বারবার পুলিশি তল্লাশি, মসজিদই গুড়িয়ে দিলো মুসলিমরা
কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে মোদি সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সম্পর্কে রাহুল গান্ধী এখনও কোন মন্তব্য করেননি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||