| ১৭ জুন ২০১৯ | ১১:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 716 বার
জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, পরবর্তী প্রজন্মের জ্বালানির উৎস হিসেবে হাইড্রোজেনের ব্যবহার এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। গতকাল শিল্পমন্ত্রী হিরোশিগে সেকো এবং যুক্তরাষ্ট্র ও ইইউর প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। জাপানের নাগানো জেলায় চলমান জি ২০ভুক্ত দেশগুলোর জ্বালানি ও পরিবেশ বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি উক্ত ঘোষণা প্রদান করা হয়। বিবৃতিতে, হাইড্রোজেন এবং ফুয়েল সেল প্রযুক্তির উন্নয়ন তরান্বিত করতে জাপান, ইইউ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা জোরদার করবে বলে উল্লেখ করা হয়। এতে দেশগুলো, হাইড্রোজেনের ব্যয় হ্রাস করার গুরুত্বের বিষয় নিশ্চিত করে বলে উল্লেখ করা হয়। জ্বালানি কর্মকর্তারা, হাইড্রোজেন মজুদ করার আধারের মত ফুয়েল সেল চালিত মটরগাড়ি সংশ্লিষ্ট পণ্যাদির বৈশ্বিক মান নির্ধারণের লক্ষ্যে কাজ করবেন বলে জানান। তাঁরা, হাইড্রোজেন সরবরাহকারী স্টেশনের জন্য নিরাপত্তা বিধিমালা তৈরি করার ইচ্ছাও পোষণ করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||