| ১১ জুলাই ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 434 বার
আঙ্কারা: তুরস্কের সরকারি কৌঁসুলিরা মঙ্গলবার ইস্তানবুল ও ইজমিরপ্রদেশে কর্মরত দুই শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। খবর ইয়েনি সাফাকের
অভিযোগ আছে, আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে।
ইস্তানবুলের কৌঁসুলিরা জানান, ঐতিহাসিক ওই নগরীতে কর্মরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদের মধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন। এ ছাড়া ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তুরস্কের ২০ প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে। ২০১৬ সালের ১৫ জুলাই ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ আহত হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||