| ১২ জুলাই ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 708 বার
তুরস্কের ইস্তাম্বুল ও ইজমরি প্রদেশে চাকরিরত ২ শতাধিক সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকারি কৌঁসুলিরা। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার এ আদেশ দেন।
ইস্তাম্বুলের কৌঁসুলির দেওয়া তথ্য অনুসারে, ইস্তাম্বুলে চাকরিরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন।
এছাড়া, ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে এ পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। ২০১৫ সালের জুলাই মাসের ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ জন আহত হয়েছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||