| ১৪ জুলাই ২০১৯ | ২:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 681 বার
হরমুজ প্রণালীতে সাম্প্রতিক এক ঘটনায় ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সে অঞ্চলে দ্বিতীয় একটি যুদ্ধজাহাজ প্রেরণ করতে যাচ্ছে ব্রিটেন।
শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ব্রিটেনের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ঐ অঞ্চলের ভেতর দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এইচএমএস ডানকান নামক একটি যুদ্ধজাহাজ তারা পারস্য উপসাগরে প্রেরণ করবে।
মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, ঐ জাহাজ রক্ষণাবেক্ষণের জন্য ফিরে আসা এইচএমএস মনত্রোস এর স্থলাভিষিক্ত হবে। তবে, ব্রিটেনের গণমাধ্যম জানাচ্ছে যে ঐ দু’টি জাহাজ পারস্পরিক যোগসাজশে কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের কর্তৃপক্ষ সম্প্রতি তাদের উপকূলের অদূরে একটি ইরানি তেলের ট্যাংকার জব্দের পর থেকেই ইরান এবং ব্রিটেনের সম্পর্ক টান টান হয়ে পড়ে।
ব্রিটিশ সরকার গত বৃহস্পতিবার বলে যে সম্প্রতি ইরানের কয়েকটি জাহাজ হরমুজ প্রণালীর অদূরে একটি ব্রিটিশ ট্যাংকারের পথ রুদ্ধ করার প্রচেষ্টা-কালীন সঙ্গে থাকা একটি রাজকীয় নৌবাহিনীর জাহাজের কাছ থেকে সতর্কতা পেয়ে শেষ পর্যন্ত পিছু হটে।
ইরান অবশ্য এই ঘটনায় নিজেদের কোন প্রকার সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||