| ১৪ জুলাই ২০১৯ | ৩:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 693 বার
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আরো একটি চালান পেয়েছে তুরস্ক। এ ব্যবস্থার প্রথম চালান পাওয়ার একদিন পর তুরস্ক নতুন চালান গ্রহণ করল।
আজ (শনিবার) তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটার পোস্টে বলেছে, “আজ আবার দীর্ঘ পাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালান শুরু হয়েছে।”
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার চতুর্থ সামরিক কার্গো বিমান এস-৪০০ ব্যবস্থা নিয়ে আজ তুরস্কের রাজধানী আংকারার কাছে মারটেড বিমানঘাঁটিতে অবতরণ করে। এর একদিন আগে রাশিয়ার বিশাল তিনটি এএন-১২৪ বিমান এস-৪০০’র প্রথম চালান নিয়ে তুরস্কে যায়।
এস-৪০০ বহনকারী রুশ কার্গো বিমান
রাশিয়া থেকে এস-৪০০’র চালান গ্রহণের কারণে মার্কিন সরকার ক্ষুব্ধ হয়েছে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ না করার জন্য তুরস্ককে সতর্ক করে আসছে। কিন্তু তুরস্ক মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করেই তা গ্রহণ করল। আমেরিকা এরইমধ্যে তুরস্ককে এফ-৩৫ বিমান দেবে না বলে ঘোষণা দিয়েছে। এছাড়া, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন।#
পার্সটুডে
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||