| ২০ জুলাই ২০১৯ | ৭:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 720 বার
যুক্তরাষ্ট্রের বিশাল এলাকাজুড়ে চলছে দাবদাহ। উত্তরপূর্ব এবং মধ্যপশ্চিমাঞ্চলীয় এলাকায় উচ্চ তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকার।
স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও। এক টুইটার বার্তায় তিনি বলেন, শুক্রবারটা খারাপ যাবে, শনিবারটা আরো খারাপ এবং রবিবার খুব খারাপ যাবে।
আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, সপ্তাহ শেষে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাবে এবং লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যেন যথেষ্ট পানি পান করেন। আবহাওয়াবিদরা বলেছেন, ৮ কোটি ৭০ লাখ মানুষের বসতি এলাকায় শনিবার তাপমাত্রা রেকর্ড মাত্রা ছাড়িয়ে যাবে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হবে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||