| ২৪ জুলাই ২০১৯ | ১১:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 394 বার
দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী বলছে, আজ সকালে একটি রুশ সামরিক বিমানের দিকে তাদের যুদ্ধবিমানগুলো সতর্কীকরণ গোলা ছুঁড়েছে। তারা বলছে যে বিমানটি তাকেশিমা দ্বীপমালার অদূরে উড়ে গিয়ে তাদের অভিহিত করা দক্ষিণ কোরীয় আকাশসীমায় প্রবেশ করেছিল।
জয়েন্ট চিফ অব স্টাফের কর্মকর্তারা বলেন যে রুশ যুদ্ধবিমানগুলো দক্ষিণ কোরিয়া নিয়ন্ত্রিত তাকেশিমা দ্বীপমালার অদূরের আকাশসীমায় প্রবেশ করে। এর জবাবে তাদের কয়েকটি যুদ্ধবিমান জরুরি ভিত্তিতে আকাশে উড়ে দু’বার সতর্কীকরণ গোলা ছোড়ে। প্রথম গোলাবর্ষণে প্রায় ৮০ রাউন্ড এবং দ্বিতীয়টিতে প্রায় ২শ ৮০ রাউন্ড তাজা গুলি ছিল। প্রতিটি সতর্কতামূলক গোলাবর্ষণের কয়েক মিনিট পর রুশ বিমানটি তাদের আকাশসীমা ছেড়ে যায়।
দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী বলছে, এবারই প্রথমবারের মত কোন রুশ যুদ্ধবিমান তাদের অভিহিত করা দক্ষিণ কোরীয় আকাশসীমা অতিক্রম করল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর রুশ সরকারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানানোর পাশাপাশি শক্তিশালী পাল্টা পদক্ষেপের হুমকিও দিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, জাপান তাকেশিমা দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবী করে থাকে। এক্ষেত্রে, জাপান সরকার এই অবস্থান বজায় রেখে চলেছে যে দ্বীপগুলো জাপানের নিজস্ব ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়া অবৈধভাবে সেগুলো দখল করে রেখেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||