| ০১ আগস্ট ২০১৯ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 622 বার
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পড়ে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তা এক বাসে আঘাত হানে এবং কমপক্ষে ৩৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন।
বুধবার সকালে ফারাহ প্রদেশের এক মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে।প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন যে শিশু সহ ৩৪ জন নিহত এবং ওপর ১৭ জন আহত হয়েছেন।
এখনো পর্যন্ত কেউ এর দায়িত্ব স্বীকার করেনি। তবে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে সরকারী এবং বিদেশী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তালিবান বিদ্রোহীরা এই বোমা পুঁতে রাখতে পারে।
সেপটেম্বর মাসে নির্ধারিত দেশের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে, তালিবান এবং ইসলামিক স্টেট জঙ্গিরা সরকারের বিরুদ্ধে তাদের হামলা জোরদার করে নিচ্ছে।
গত রবিবার নির্বাচনী প্রচার শুরু হওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, গাড়ি বোমা হামলা এবং রাজধানী কাবুলে বন্দুক হামলায় অল্প আঘাত পেয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||