• শিরোনাম

    চীনা পণ্যের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ

    | ০৩ আগস্ট ২০১৯ | ১২:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 725 বার

    চীনা পণ্যের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ১লা সেপ্টেম্বর থেকে তাঁর দেশ ৩০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশের শুল্ক আরোপ করবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানিকৃত প্রায় সব পণ্যই অতিরিক্ত শুল্কের আওতার মধ্যে চলে আসবে।

    বৃহস্পতিবার ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান ৩০ হাজার কোটি ডলার মূল্যের পণ্য তালিকার মধ্যে সেই ২৫ হাজার কোটি ডলার মূল্যের পণ্যসামগ্রী অন্তর্ভুক্ত নয় যেগুলোর ওপর ২৫ শতাংশের বাড়তি শুল্ক ইতিমধ্যেই বসানো হয়েছে।

    জুন মাসে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাঁদের শীর্ষ বৈঠকে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছিলেন।

    তবে শাংহাই’এ চলতি সপ্তাহের আগের দিকে মন্ত্রী পর্যায়ের বৈঠকে কোনো অগ্রগতি অর্জিত হয়নি।

    ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচুর পরিমাণ কৃষি পণ্য ক্রয়ের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।

    পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, শি’র সাথে তাঁর আলোচনার ফলাফলের ওপর নির্ভর ক’রে তিনি অতিরিক্ত শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশের ওপর ক’রে দিতে পারেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক