| ০৪ আগস্ট ২০১৯ | ১০:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 676 বার
উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে যে, দেশটির নেতা কিম জং উন গতকাল এক নতুন উদ্ভাবিত বৃহদাকারের বহুমুখী নিক্ষেপে সক্ষম নিয়ন্ত্রিত রকেট ব্যবস্থার পরীক্ষামূলক নিক্ষেপ পরিদর্শন করেছেন।
আজ এই সংবাদ মাধ্যম জানায় যে, উচ্চতা নিয়ন্ত্রণকারী উড্ডয়নের কার্যকারিতা, ট্র্যাক পরিবর্তন ক্ষমতা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঠিকত্ব পরীক্ষা করে দেখতে এই পরীক্ষামূলক নিক্ষেপ চালানো হয়।
কিম, আকাঙ্ক্ষিত অস্ত্র তৈরি করা হয়েছে উল্লেখ করে পরীক্ষার ফলাফলের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে গতকাল উত্তর কোরিয়া, দেশের পূর্ব দিকের দক্ষিণ হামগিয়ং প্রদেশ থেকে জাপান সাগরের দিকে কয়েকটি রকেট নিক্ষেপ করে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় যে, রকেটগুলো সম্ভবত: এক নতুন ধরণের স্বল্প পাল্লার ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে মার্কিন এবং দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ মনে করে।
ইতিপূর্বে উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমে বলা হয় যে, গত বুধবার কিম নতুন উদ্ভাবিত বৃহদাকারের একটি রকেট ব্যবস্থার পরীক্ষামূলক নিক্ষেপ পরিদর্শন করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||