| ০৭ আগস্ট ২০১৯ | ১১:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 673 বার
না ফেরার দেশে চলে গেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ । গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তির পরপরই তার মৃত্যু হয় বলে ভারতের গণমাধ্যম জানিয়েছে। মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগে কাশ্মীর ইস্যুতে টুইট করেছিলেন সুুষমা। ওই টুইটে কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি। ওই টুইটে সুষমা লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অশেষ ধন্যবাদ। এই দিনটি দেখার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি।” (সূত্র মানবজমিন ও সময় সংবাদ)
তাকে দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় সুষমা স্বরাজের এই মৃত্যুর ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
ওই টুইট বার্তায় তিনি লিখেছেন, “ভারতীয় রাজনীতির একটি দুর্দান্ত অধ্যায়ের শেষ হল। ভারত তার এক অসাধারণ নেতার মৃত্যুতে শোক করছে, যিনি মানুষের সেবা এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতির জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন।”
“সুষমা স্বরাজ অনন্য ছিলেন, তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন। সুষমা জি ছিলেন একজন দুর্দান্ত বক্তা এবং দুর্দান্ত সংসদ সদস্য। তিনি সব পক্ষের কাছ থেকে সম্মান পেয়েছেন। তিনি কখনও বিজেপির আদর্শ ও আগ্রহ নিয়ে আপোস করেননি। বিজেপির উন্নয়নে তিনি বড় অবদান রেখেছেন।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||