• শিরোনাম

    ঈদে কাশ্মিরে ফেরার দরকার নেই বাবা, ফোনে ছেলেকে মা বললেন

    | ০৯ আগস্ট ২০১৯ | ৮:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 569 বার

    ঈদে কাশ্মিরে ফেরার দরকার নেই বাবা, ফোনে ছেলেকে মা বললেন

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সীমিত পর্যায়ে টেলিফোন ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। গতকাল শ্রীনগরের ডেপুটি কমিশনার বা ডিসির দফতরে দু’টি মাত্র ফোন ব্যবহার করে কাশ্মিরের বাইরে জরুরি ফোন করার অনুমতি দেয়া হয়েছে। সে সময়ে এক কাশ্মিরি মা পবিত্র ঈদ উল আজহায় ছেলেকে কাশ্মিরে ফিরতে মানা করেন।

    ফোন করার জন্য শ্রীনগরের লাল চক এলাকায় ডিসি অফিসে জওহার নগর থেকে পায়ে হেঁটে যান এ দুর্ভাগা মা। নিজের পরিচয় দিতে যেয়ে তিনি বলেন, কাশ্মিরের অনেক মায়ের একজন বা ‘মৌজা আক।’ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া এবং ওই এলাকাকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার ঘোষণা দেয়ার পরপরই কাশ্মিরের সঙ্গে বাইরের সব যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। আপাতত শ্রীনগরের ডিসি অফিস থেকে সতর্ক নজরদারির ভিত্তিতে জরুরি ফোন করার অনুমতি দেয়াকে ভারতের কোনও কোনও সংবাদ মাধ্যম সেখানে আংশিক যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে বলে উল্লেখ করেছে।

    ব্যাঙ্গালুরে অবস্থিত ছেলেকে তিনি বলেন, কাশ্মিরের পরিস্থিতি উত্তেজনাকর। এ অবস্থায় তার হিরের টুকরা ছেলের ঈদ করতে কাশ্মিরে ফেরার কোনও দরকার নেই। ছেলেটি মায়ের ফোন পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিল বলেও জানান তিনি। পাশাপাশি বলেন, তাদের নিয়ে দুঃচিন্তা করতে নিষেধ করেন ছেলেকে।

    সাধারণ ভাবে কাশ্মিরিদের এক মিনিটের মধ্যে কথা শেষ করতে বাধ্য করা হয়। কি বিষয়ে কথা বলা হবে তাও আগে জানানোর পরই ফোন করার অনুমতি মিলেছে। শ্রীনগরের ডিসি অফিসের দু’টো ফোন থেকে বেশির ভাগ ক্ষেত্রে কাশ্মিরের বাইরে বসবাসরত সন্তানদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে।

    শ্রীনগরের ডিসি অফিসে জরুরি ফোন করার জন্য যারা জড়ো হয়েছিলেন তাদের বেশির ভাগই নারী। ঘর থেকে বের হলে পুরুষরা ভারতীয় নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাসির মুখে পড়েন বলে নিরুপায় কাশ্মিরি নারীরাই বের হতে বাধ্য হয়েছেন।#

    পার্সটুডে/

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক