• শিরোনাম

    কাশ্মীর নিয়ে ট্রাম্পকে ইমরান খানের ফোন

    | ১৭ আগস্ট ২০১৯ | ৪:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 641 বার

    কাশ্মীর নিয়ে ট্রাম্পকে ইমরান খানের ফোন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কাশ্মীর নিয়ে ‘একান্ত আলোচনা’ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    শুক্রবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে উত্তেজনা প্রশমনে গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    গত ৪ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে কাশ্মীরে কড়াকড়ি আরোপ করে কেন্দ্র। কাশ্মীর ইস্যুটি নিয়ে পাকিস্তান ও চীনের অনুরোধে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। তবে বৈঠকের ফলাফল ছিল শূন্য।

    এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, শুক্রবার টেলিফোনে আলোচনায় কাশ্মীর নিয়ে যোগাযোগ রেখে চলার বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প ও ইমরান। কাশ্মীর পরিস্থিতি আঞ্চলিক শান্তি ভঙ্গ করতে পারে বলেও মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক