| ১৯ আগস্ট ২০১৯ | ৮:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 609 বার
ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ চলতি মাসে জাপান সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমেই বেড়ে চলা বিরোধের মধ্যে তার এই সফর অনুষ্ঠিত হবে।
বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, যারিফের এশিয়া সফরের অংশ হিসেবে আগস্ট মাসের শেষ দিকে জাপান সফরের জন্য চূড়ান্ত সমন্বয় সাধন করা হচ্ছে।
ইরান সরকার জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং পররাষ্ট্র মন্ত্রী তারো কোনো’র সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে।
যারিফ পারস্য উপসাগরে উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে ইরানের অবস্থান ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সরকার হরমুয প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজ চলাচল সুরক্ষিত করতে জাপানসহ আরো কয়েকটি দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করতে চাইছে।
ইরান যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে বৈরি কার্যক্রম হিসেবে বিবেচনা করছে যা আঞ্চলিক উত্তেজনাকে বাড়িয়ে দিবে।
ইরান সতর্ক করে দিয়ে বলেছে যে দেশটি বিশ্বের ছয়টি শক্তিধর দেশের সাথে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি অনুযায়ী কোন প্রকারের অর্থনৈতিক সুবিধা না পেলে আগামী মাসের শুরু থেকে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ত্বরান্বিত করবে। যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে গেছে এবং ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যারিফ হয়তো এই বিষয় নিরূপন করতে চাইছেন যে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ত্বরান্বিত করে তাহলে জাপান কী ধরনের প্রতিক্রিয়া জানাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||