| ২৬ আগস্ট ২০১৯ | ১:০২ অপরাহ্ণ | পড়া হয়েছে 663 বার
শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের নেতারা, ইরানের পরমাণু শক্তিধর দেশ হওয়া প্রতিহত এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।
গতকাল সন্ধ্যায় ফ্রান্সের পর্যটন শহর বিয়ারিৎজে আরম্ভ হওয়া শীর্ষ সম্মেলনে নেতারা, এক রুদ্ধদ্বার নৈশভোজে মিলিত হন।
জাপান সরকারের কর্মকর্তারা, বৈঠকে প্রধানমন্ত্রী শিনযো আবে গত জুন মাসে তাঁর ইরান সফরের বিষয় উল্লেখ করেন বলে জানান।
তিনি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে জানা গেছে।
নেতারা, কেউ যুদ্ধ চায় না বলে একমত পোষণ করেন বলে জানা গেছে।
বৈঠকে নেতারা, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের প্রস্তাবিত আন্তর্জাতিক জোটের বিষয়ে কোন আলোচনা করেন নি বলে প্রতীয়মান হয়।
এর পরিবর্তে, রাশিয়াকে পুনরায় জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়ে জি এইট গঠনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান নিয়ে আলোচনা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁরা, আলোচনার বিষয়বস্তু প্রকাশ না করার বিষয় নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়াকে একীভূতকরণের পর রাশিয়াকে জোট থেকে বাদ দেয়া হয়।
আবে, উত্তর কোরিয়া বিষয় এবং চীনের পরিস্থিতি নিয়ে পর্যাপ্ত সময় নিয়ে আলোচনা করতে অন্যান্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানালে তাঁরা পরের দিনগুলোতে আলোচনা করতে সম্মত হন বলে জানা গেছে।
নেতারা, আমাজনের চিরহরিৎ বনের বিশালাকারের দাবানলের বিষয়েও আলোচনা করেন। তাঁরা, অগ্নি নির্বাপণসহ অন্যান্য সহায়তা দিতে একমত হন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||