| ০২ সেপ্টেম্বর ২০১৯ | ৮:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 672 বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, চীন থেকে আমদানিকৃত ১১ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের উপর আরও প্রায় ১৫ শতাংশ শুল্কারোপ করেছে।
শুল্কারোপ করা পণ্যের মধ্যে এলসিডি টেলিভিশন, ঘড়ি এবং আসবাবপত্রসহ ৩ হাজার ২শর বেশী পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, বর্তমানে চীন থেকে আমদানিকৃত প্রায় ৭০ শতাংশ পণ্য এই শুল্কারোপের আওতাভুক্ত হয়েছে।
এর পর পর পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং, অশোধিত তেল এবং সয়াবিনসহ ১ হাজার ৭শর বেশী মার্কিন পণ্যের উপর সর্বোচ্চ ১০ শতাংশ শুল্কারোপ করে।
দেশ দুটি, দ্রুত হলে আগামী ডিসেম্বরের মধ্যে আরও শুল্কারোপের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ তীব্রতর করা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করছে বলে জানায়।
ট্রাম্প প্রশাসন, শুল্কারোপের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে চীনের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
তবে বেইজিং, দেশটির কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিষয়গুলো থেকে পশ্চাৎপসারণ না করার ইচ্ছা প্রদর্শনের পাশাপাশি নিজস্ব শুল্কারোপের মাধ্যমে পাল্টা পদক্ষেপ গ্রহণ করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||