| ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১০:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 800 বার
একটি মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানির জরিপে ২০১৮ সালে বিদেশ থেকে আসা রাত যাপনকারী পর্যটকদের পর্যটন গন্তব্যের ক্ষেত্রে সর্ব শীর্ষে ব্যাংককের নাম এসেছে।
পর্যটকদের সংখ্যা এবং ব্যয়ের উপাত্তের ভিত্তিতে মাস্টার কার্ডের বার্ষিক প্রতিবেদনে সারা বিশ্বের প্রায় ২শ’টি শহরের মধ্যে প্রথম হয়েছে থাইল্যান্ডের রাজধানী।
গতবছর প্রায় ২ কোটি ২৮ লক্ষ রাত যাপনকারী আন্তর্জাতিক পর্যটক নিয়ে ব্যাংকক ঐ তালিকায় প্রথম স্থান অধিকার করে।
প্যারিস এবং লন্ডন শহর দু’টি প্রায় ১ কোটি ৯০ লক্ষ পর্যটক সংখ্যা নিয়ে তালিকায় যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে।
অন্যদিকে, প্রায় ১ কোটি ৩০ লক্ষ পর্যটক নিয়ে জরিপে নবম স্থানে রয়েছে টোকিও। কোম্পানিটি বলছে, শীর্ষ ২০টি শহরের মধ্যে জাপানের রাজধানীতে চলতি বছর রাত যাপনকারী পর্যটকের উপস্থিতি বৃদ্ধির হার সর্বোচ্চ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া, এই শহরগুলোতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ডলার ব্যয়ের উপাত্তের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শীর্ষ স্থান অধিকার করেছে। দুবাই ভ্রমণে যাওয়া পর্যটকরা গত বছর ৩ হাজার ৮২ কোটি ডলার ব্যয় করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||