• শিরোনাম

    রান্নাঘরে মিলল ৫৫ কোটি টাকার ছবি

    | ২৬ সেপ্টেম্বর ২০১৯ | ১২:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 731 বার

    রান্নাঘরে মিলল ৫৫ কোটি টাকার ছবি

    ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছাকাছি একটি শহরে এক বয়োবৃদ্ধ নারীর রান্নাঘরে শোভা পেত ছবিটি। ওই নারী এত দিন ভেবেছিলেন, কোনো প্রাচীন ধর্মীয় দেবতার ছবি এটি। কিন্তু এত দিন পর জানা গেল, সেই ছবির আসল রহস্য। ছবিটি যেনতেন কোনো ছবি নয়, বরং ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত এক চিত্রকর্ম।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক এই চিত্রকর্মের নাম ‘ক্রাইস্ট মকড’। পরীক্ষা-নিরীক্ষার পর গবেষকেরা নিশ্চিত হয়েছেন, চিত্রকর্মটি রেনেসাঁ যুগের ইতালির বিখ্যাত চিত্রশিল্পী সিমাবুয়ের আঁকা ধারাবাহিক চিত্রকর্মগুলোর মধ্যে একটি। ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর কম্পিনের এক বাড়ির রান্নাঘরে মিলেছে ঐতিহাসিক ছবিটি।

    আগামী ২৭ অক্টোবর ফ্রান্সে ছবিটি নিলামে তোলার কথা রয়েছে। পরীক্ষার পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিত্রকর্মটিতে কোনো ধরনের বিকৃতির নমুনা তাঁরা পাননি। তাঁরা ধারণা করছেন, নিলামে ছবিটির দাম সর্বোচ্চ ছয় মিলিয়ন ইউরো পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৫ কোটি টাকারও বেশি।

    চিত্রকলা বিশেষজ্ঞ এরিক টারকিন ফ্রেঞ্চ পত্রিকা লে ফিগারোকে বলেছেন, চিত্রকর্মটি যে সিমাবুয়েরই আঁকা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সিমাবুয়ের চিত্রকর্ম মূলত বাইজেন্টাইন শিল্প দ্বারা অনুপ্রাণিত ছিল। কাঠের ওপর আঁকা এসব চিত্রকর্মের পেছনের অংশটা সাধারণত সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হতো।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক