• শিরোনাম

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে নিশ্চুপ ট্রাম্প

    | ০৪ অক্টোবর ২০১৯ | ৭:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 639 বার

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে নিশ্চুপ ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখান নি।

    উত্তর কোরিয়া আজ জানায় যে একদিন আগে সংক্ষেপে এস এল বি এম নামে পরিচিত একটি ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ ছিল সফল। জাপান সরকারের বিশ্বাস ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে দেশের একান্ত অর্থনৈতিক অঞ্চলের ভেতরে এসে পড়ে।

    জাপান, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে সেই নিক্ষেপের নিন্দা করেছে।

    তবে ট্রাম্প নিক্ষেপ নিয়ে কিছুই বলেন নি। তাঁর গতকালের সংবাদ সম্মেলনে জুলাই মাসে ইউক্রেনের প্রেসিডেন্টকে করা টেলিফোন কে ঘিরে দেখা দেয়া বাদানুবাদ প্রাধান্য পায়।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানি থেকে বিরত থাকা এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলার আহ্বান উত্তর কোরিয়ার প্রতি জানায়। তবে ক্ষেপণাস্ত্রটি কোন ধরণের ছিল কিংবা কোথায় সেটা পড়েছে – নিক্ষেপের সেরকম কোন বিশ্লেষণ মন্ত্রণালয় দেয়নি।

    এরকম অবস্থান ট্রাম্প বজায় রাখেন যে উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কোন সমস্যা তিনি দেখছেন না।

    সর্বশেষ নিক্ষেপের কোন প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেন তা এখনও দেখার অপেক্ষায় আছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক