| ০৩ নভেম্বর ২০১৯ | ২:৪৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 825 বার
দক্ষিণপূর্ব এশিয় দেশগুলোর জোট আসিয়ান এবং জাপান, চীন ও অন্যান্য দেশের নেতারা, আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শহরতলীতে কয়েক দফা বৈঠক শুরু করেছেন।
প্রথম দিনে আসিয়ানভুক্ত ১০টি দেশের নেতাদের, এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
আগামী তিন দিনে আসিয়ান, এই আঞ্চলিক সংস্থার বহির্ভূত দেশসমূহের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে কয়েকটি শীর্ষ বৈঠক অনুষ্ঠান করবে বলে জানা গেছে।
আগামী সোমবার জাপান এবং চীন সহ ১৮টি দেশের উপস্থিতিতে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং, এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
মার্কিন প্রতিনিধিদলের নেতা হিসাবে ওয়াশিংটন, সদ্য নিয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রাইয়েনকে প্রেরণ করবে।
অতীতে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্র মন্ত্রী, আসিয়ান শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেন।
এই পদাবনতির ফলে, এশিয়ার বিষয়ে আমেরিকার অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন দেখা দিতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||