| ১২ নভেম্বর ২০১৯ | ১১:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 827 বার
ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের চলছে তুমুল গোলাগুলি। এতে এখন পর্যন্ত ২ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ভারতীয় সেনা সূত্র জানায়, নিহত ওই দুই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়েবার সদস্য।
জানা যায়, গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে ওই অঞ্চলে অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা।
এরপরই সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চরম লড়াই শুরু হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||