• শিরোনাম

    বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী

    | ১৪ জানুয়ারি ২০২০ | ১২:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 505 বার

    বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী

    সামরিক বাহিনী কর্তৃক ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করার ঘটনায় শীর্ষ নেতার সমালোচনা করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে তেহরানের নিরাপত্তা বাহিনী।

    ভুলক্রমে বিমানটিকে ভূপাতিত করা হয়েছে সামরিক বাহিনী এর আগের দিন এমন স্বীকারোক্তি করার পর রোববার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ অব্যাহত ছিল।

    সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের সমালোচনা করে বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যুর দাবীতে স্লোগান দিচ্ছিল।

    দাঙ্গা পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছোঁড়ে।

    তেহরান থেকে উড্ডয়নের পরপরই গত বুধবার ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ভূপাতিত হয়। এতে বিমানের ১৭৬ জন যাত্রীর সকলেই নিহত হয়।

    নভেম্বরে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধির সরকারের অপ্রত্যাশিত সিদ্ধান্তের বিরোধীতা করে দেশব্যাপী বিশাল বিক্ষোভ দেখা যাওয়ায় এ বিষয়টি নিয়েও ইরানের নেতৃত্বকে উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে বিক্ষোভে শত শত লোক নিহত এবং হাজার হাজার আহত হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক টুইট বার্তায় বিক্ষোভকারীদের হত্যা না করার জন্য ইরানের নেতৃবৃন্দকে সতর্ক করেছেন। তিনি লিখেছেন যে বিশ্ব এবং অধিক গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতির অগ্রগতির দিকে নজর রাখছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক