| ২০ জানুয়ারি ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 680 বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা বিষয়ক জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তিটিকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে ট্রাম্প, গত ৬০ বছর ধরে আমাদের দুটি মহান জাতির মধ্যকার দৃঢ় মৈত্রীর বন্ধনটি যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি সমগ্র বিশ্বের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে বলে উল্লেখ করেন।
তিনি, নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তিত হয়ে চলার পাশাপাশি নতুন চ্যালেঞ্জের উদ্ভব হওয়ায় দ্বিপক্ষীয় মৈত্রী জোটটিকে আরও শক্তিশালী ও গভীর করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন যে, তাঁর বিশ্বাস পারস্পরিক নিরাপত্তার জন্য জাপানের অবদান আরও বৃদ্ধি পাবে এবং মৈত্রী জোটটি অব্যাহত ভাবে শক্তিশালী হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরতাগাস, জাপানে মোতায়েন মার্কিন বাহিনীর ব্যয় মেটাতে আরও অবদান রাখতে ওয়াশিংটন টোকিওর প্রতি আহ্বান জানাবে বলেও উল্লেখ করেন।
গত শুক্রবার তিনি এনএইচকের কাছে প্রদত্ত এক সাক্ষাৎকারে, ব্যয়ের বোঝা অংশীদারীত্বে সমতা আনয়নের বিষয়ে আলোচনা করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||