| ২৬ জানুয়ারি ২০২০ | ৩:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 530 বার
আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই.এল.ও. জানিয়েছে যে, সারা বিশ্বের প্রায় ৫০ কোটি লোক কাজ করছেন না বা যত ঘণ্টা তারা কাজ করতে চাইছেন তার কম সময় কাজ করছেন।
আই.এল.ও. সোমবার প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হছে, ২০১৯ সালে বৈশ্বিক বেকারত্বের হার দাঁড়ায় ৫.৪ শতাংশে বা প্রায় ১৮ কোটি ৮০ লক্ষ জনে। গত ১০ বছর ধরে এই হার ধীরে ধীরে কমছে।
প্রতিবেদনে এও বলা হচ্ছে, বিশ্ব জুড়ে কাজ না করা এই লোকের সংখ্যা ছাড়াও, ১৬ কোটি ৫০ লক্ষ লোকের পর্যাপ্ত বেতন পাওয়ার মত কাজ নেই এবং ১২ কোটি লোক সক্রিয়ভাবে কাজ খোঁজা ছেড়ে দিয়েছেন বা শ্রমবাজারের খবরাখবর রাখছেন না।
প্রতিবেদনে এও বলা হচ্ছে যে, কাজ করা সত্ত্বেও দরিদ্রতা ৬৩ কোটির-ও বেশি কর্মী বা বৈশ্বিক কর্ম জনসংখ্যার প্রতি ৫ জনে ১ জনের উপর প্রভাব ফেলছে। প্রতিদিন ৩ ডলার ২০ সেন্টেরও কম বেতনকে কাজ করা সত্ত্বেও দরিদ্রতা বলে সংজ্ঞায়িত করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||