| ২৭ জানুয়ারি ২০২০ | ৫:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 468 বার
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারো ৫টি রকেট হামলা চালানো হয়েছে। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে। এএফপি সাংবাদিকরা টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু গলার আওয়াজ শুনতে পেয়েছেন, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন জেনারেল সোলাইমানি। ইরানের এই জেনারেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক বার হামলার ঘটনা ঘটেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||