• শিরোনাম

    চীনে ১৭০০’র বেশি স্বাস্থ্যকর্মী নতুন করোনাভাইরাসে সংক্রমিত

    | ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 653 বার

    চীনে ১৭০০’র বেশি স্বাস্থ্যকর্মী নতুন করোনাভাইরাসে সংক্রমিত

    চীনে স্বাস্থ্যকর্মীদের মধ্যে নতুন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার প্রচেষ্টা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

    শুক্রবার জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩শো ৮০তে পৌঁছেছে।

    কমিশন আরও জানায়, দেশটিতে নতুন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা ৬৩ হাজার ৮শো ৫১’তে পৌঁছেছে।

    এই সংখ্যা বৃহস্পতিবার মাত্র এক দিনেই ৫ হাজার ৯০ বৃদ্ধি পায়। এদের মধ্যে সেই ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যাদের দেহের এক্স-রে’র ছবিতে নিউমোনিয়া’র মত লক্ষণ ধরা পড়েছে, তবে ভাইরাস পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়নি।

    কমিশনের ভাইস মিনিস্টার যেং ইশিন বলেন, সংক্রমিত লোকজনের মধ্যে ১ হাজার ৭শো ১৬ জন হলেন স্বাস্থ্যকর্মী এবং এদের মধ্যে ৬ জন মারা গিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক