| ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 573 বার
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গতকাল নতুন করোনাভাইরাসের সংক্রমণে আরও ১শ ৪২টি মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে, যাদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের। এর ফলে চীনের মূল ভূখণ্ডে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬শ ৬৫তে উন্নীত হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, ক্লিনিকাল রোগ নির্ণয় পরীক্ষায় সনাক্তরা’সহ নতুন করোনাভাইরাসে মোট ২ হাজার ৯টি সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এর ফলে, চীনের মূল ভূখণ্ডে সংক্রমিত মোট রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫শ’তে পৌঁছেছে।
এই প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ঐ প্রদেশে ১ হাজার ৯শ ৫৭ জন রোগীর অবস্থা গুরুতর।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, লোকজন অসুস্থ হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে ভর্তি হওয়া-কালীন তাদের অনেকেরই অবস্থা ইতিমধ্যেই গুরুতর হয়ে পড়ে।
হুবেই’র স্বাস্থ্য কর্তৃপক্ষ জিমনেশিয়াম এবং অন্যান্য স্থাপনাকে মৃদু উপসর্গ থাকা রোগীদের রাখার জন্য নয়টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করেছে। এটি অপেক্ষাকৃত গুরুতর লক্ষণ সম্পন্ন রোগীদের হাসপাতালে চিকিৎসা পাওয়ার সুযোগ করে দেয়া প্রচেষ্টার একটি অংশ।
এদিকে, গতকাল চীনের রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম চলতি মাসের ৩ তারিখ কমিউনিস্ট পার্টি নেতৃত্বের একটি বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং’এর করা মন্তব্যের বিস্তারিত বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
গণমাধ্যমসমূহ বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং গতমাসের ৭ তারিখই নির্দেশ দেন যে ভাইরাসের বিস্তার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এটি এই প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়ার আগের ঘটনা।
বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় শ্লথ সাড়া দেয়ার জন্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডনের প্রত্যাশা করছেন পার্টি নেতৃবৃন্দ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||