| ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 745 বার
দিল্লিতে নাগরিকত্ব আইনের বিক্ষোভে ছড়িয়ে পড়া সহিংসতায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো একজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই দ্বিতীয়বারের মতো বিক্ষোভ হয়েছে দিল্লিতে।
সোমবার সন্ধ্যার দিকে দেশটির উত্তর- পূর্বাঞ্চলীয় পাশ্ববর্তী একাধিক অঞ্চলে সহিংসতা হয়। সেখানে নাগরিকত্ব আইনের সমর্থনকারীদের ও বিরোধীদের মধ্যে পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এর পাশাপাশি দুই পক্ষই যানবাহন ও দোকান জ্বালিয়ে দিয়ে রাজধানী দিল্লির বেশ কিছু অঞ্চলকে যুদ্ধের ময়দানে পরিণত করেছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উক্ত অঞ্চলগুলোতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। জায়গাগুলোতে জোর করে সব ধরণের সভা ও মিছিল বন্ধ করতে বাধ্য করা হয়।
মার্কিন প্রেসিডেন্টের দিল্লি পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগেই এমন সহিংসতা ঘটলো সেখানে। টানা ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় সহিংসতার ঘটনা এটি।
এর আগে রোববার একটি টেলিভিশন ফুটেজে দেখা যায় যে, ভারতের নাগরিকত্ব আইনের সমর্থনে থাকা প্রায় শতাধিক লোক এই আইনের বিরোধীদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। দিল্লির উত্তর- পূর্বাঞ্চলীয় মৌজপুর এলাকায় এই দুটি দলকে একে অন্যের ওপর পাথর ছুঁড়ে মারতেও দেখা যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||