| ০৮ মার্চ ২০২০ | ৭:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 340 বার
বিশ্বে নভেল করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসের সূত্রপাত যে চীনে, সেখানে মৃতের সংখ্যা এবং নতুন করে সংক্রমণের সংখ্যা কমে এসেছে। কিন্তু ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। এই ভাইরাসের বিস্তারে বিশ্ব অর্থনীতি আরো বিপর্যয়ের মুখে পড়বে বলা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে চীনের রপ্তানি ব্যাপকভাবে কমেছে। ভাইরাসের প্রকোপ মোকাবিলায় জি২০ দেশের অর্থমন্ত্রীরা জরুরি পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। খবর:সিএনএন, বিবিসি ও আল-জাজিরার।
বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা গতকাল শনিবার পর্যন্ত সাড়ে ৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে। চীনের বাইরে বিশ্বের ৯২টি দেশে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ জন। সব মিলিয়ে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০৭০ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৫৩ হাজার ৭২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
করোনায় বেশি প্রাণ গেছে ইতালিতে। কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে ৪৯ জন মারা গেছে। মৃতের সংখ্যা ১৯৭ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারের অংশীদার ডেমোক্র্যাটিক পার্টির নেতা নিকোলা জিঙ্গারেত্তি সংক্রমণের শিকার হয়েছেন। নিজেই ফেসবুকে এক ভিডিও বার্তায় এ কথা জানান। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৩৬ জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের বিস্তার এড়াতে জনসমক্ষে অনুষ্ঠান বাতিল করেছেন পোপ ফ্রান্সিস। আজ রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রোমে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে দেবেন।
গতকাল ফাতেমেহ রাহবার নামে ইরানের এক সংসদ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪৫ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮২৩ জনে দাঁড়িয়েছে। গতকাল ২৪ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১ জনে দাঁড়িয়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্স ও জার্মানিতে।
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে নোঙর করতে না দেওয়া প্রমোদতরি গ্রান্ড প্রিন্সেসের ২১ যাত্রীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, নজরদারিতে রাখা প্রমোদতরিটিকে বাণিজ্যিকভাবে ব্যবহূত হচ্ছে না এমন কোনো বন্দরে নিয়ে ২ হাজার ৪০০ যাত্রী ও ১ হাজার ১০০ ক্রুর দেহে পরীক্ষা করা হবে। সংক্রমিতদের কোয়ারেনটাইনে রাখা হবে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের জরুরি সহায়তা অনুমোদন করেছেন।
ভারতের কাশ্মীরে দুই জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে সন্দেহে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু ও সাম্বা জেলার সব প্রাথমিক স্কুল। নিষিদ্ধ করা হয়েছে অফিস-আদালতে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা। ব্রিটেনে ভাইরাসে আরো এক জনের মৃত্যু হয়েছে। গতকাল কম্বোডিয়া, কোস্টারিকা, মালটায় প্রথমবারের মতো ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মালদ্বীপে কয়েকজন বিদেশির শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর দেশটির তিনটি দ্বীপ অবরুদ্ধ করা হয়েছে। মক্কার মসজিদ-উল-হারাম ও মদিনার মসজিদ-এ-নববি খুলে দেওয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||