| ১৩ মার্চ ২০২০ | ১:০৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 642 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করোনাভাইরাসের বিস্তারকে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া মহামারী ঘোষণা করেছে। সংস্থার মহাপরিচালক টেড্রোস এডহানোম ঘেব্রেইসাস গতকাল উল্লেখ করেছেন যে “গত দু’সপ্তাহে চীনের বাইরে কভিড-১৯ এর ঘটনা ১৩ গুণ বৃদ্ধি পায় এবং ক্ষতিগ্রস্ত দেশের সংখ্যা তিনগুণে দাঁড়ায়।” তিনি বলেছেন, “সামনের দিন ও সপ্তাহগুলোতে আমরা সংক্রমণের ঘটনা, প্রাণ হারানো লোকজন এবং ক্ষতিগ্রস্ত দেশের সংখ্যা এমনকি আরও বৃদ্ধি পেতে থাকা দেখা প্রত্যাশা করছি।”
বিস্তারের বিপজ্জনক মাত্রা ও তীব্রতা এবং পদক্ষেপ গ্রহণে বিপজ্জনক পর্যায়ের নিষ্ক্রিয়তা – উভয় দিক নিয়ে বিশ্ব স্বাস্থ্যের নজরদার সংগঠনের গভীরভাবে উদ্বিগ্ন থাকার উল্লেখ তিনি করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন কভিড-১৯ কে সে কারণে মহামারী হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।
সংক্রমিতদের ৯০ শতাংশ চীন, দক্ষিণ কোরিয়া কিংবা ইরান অথবা ইতালিতে বসবাসকারী উল্লেখ করে টেড্রোস আরও বলেছেন “বিভিন্ন দেশ যদি সনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, বিচ্ছিন্ন করে রাখা, খুঁজে বের করা এবং নিজেদের জনগণকে নিয়োজিত রাখে”, সকল দেশ তাহলে মহামারীর গতি বদল করে নিতে পারবে।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||